* যুক্তরাজ্যের সীতাকুণ্ড সমিতি ইউকে সাধারণ সভা *

সীতাকুণ্ড সমিতি ইউকে’র বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যে সীতাকুণ্ড সমিতি ইউকে’র নবনির্বাচিত কার্যকরী কমিটির (২০২৬–২০২৮) সদস্যদের নিয়ে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ মে রোববার লন্ডনের একটি রেস্টুরেন্টে এ সভা আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সেলিম হোসাইন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. রায়হান উদ্দিন চৌধুরী টিটু।

সভায় বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং আগামী দুই বছরের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি আগামী ১২ জুলাই সমিতির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজন নিয়েও মতবিনিময় করেন নেতৃবৃন্দ

অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের সদস্য মোজাম্মেল হক ভূঁইয়া, মিলটন রহমান, ব্যারিস্টার চৌধুরী জিন্নাত আলী এবং প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আলীম উল্লাহ রাহাত বক্তব্য প্রদান করেন। এছাড়া সাবেক সাধারণ সম্পাদক কাজী আসিফ ইফতেখার মুন্না, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জগলুর হায়াত চৌধুরী আজগর, সহ-সভাপতি আব্দুল হক রাশেদ, হাসান আলী ভুঁইয়া, যুগ্ম সম্পাদক সরোয়ার হোসাইন সেলিম, কোষাধ্যক্ষ মাসুদ সামজাদ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, প্রচার সম্পাদক শামীম শরফরাজ হোসাইন, সংস্কৃতি সম্পাদক নুরুল হুদা রিপনসহ কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতি সেলিম হোসাইন ও সাধারণ সম্পাদক টিটু যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত সদস্যদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে প্রবাসী সীতাকুণ্ডবাসীদের সহযোগিতা কামনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top