সীতাকুণ্ডে বিদ্যালয়ের পাশে গৃহবধূর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বিদ্যালয়ের পাশে পড়ে থাকা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর। পুলিশের প্রাথমিক ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার টেরিয়াইল উচ্চবিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারীর পরনে থ্রি-পিস ও হাতে শাঁখা ছিল। গলায় ওড়না জড়ানো অবস্থায় তাকে পাওয়া যায়।

স্থানীয় লোকজন জানান, সকালে বিদ্যালয়ের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, বিদ্যালয়ের পাশে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top