সীতাকুণ্ডে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মোঃ জয়নাল আবেদীন:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাংগঠনিক ও বায়তুল মাল পক্ষ উপলক্ষে সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

২৭ জুন শুক্রবার রাত নয়টার দিকে বাড়বকুণ্ড চৌধুরী পাড়া বায়তুস সালাম বি এস এন ক্যাডেট মাদ্রাসায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ৮ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনে বিভিন্ন ইউনিটের কর্মীরা অংশগ্রহণ করেন।
কর্মী সভায় চৌধুরী পাড়া ৮ নং ওয়ার্ড সেক্রেটারি আবুল বশরের সঞ্চালনায় ও বাড়বকুণ্ড ইউনিয়নের ৮ নং ওয়ার্ড  সভাপতি মোঃ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এড. আশরাফুর রহমান,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাড়বকুণ্ড জামায়াতে ইসলামীর আমির মাওলানা জয়নাল আবেদীন, আমন্ত্রিত অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির সীতাকুণ্ড  দক্ষিণ থানা শাখার সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার আবু জাফর,৮ নং ওয়ার্ড বায়তুল মাল সম্পাদক মোঃ হেলাল উদ্দিন সহ প্রমুখ‌।
এসময় বাড়বকুণ্ড জামায়াতে ইসলামীর আমির   মাওলানা জয়নাল আবেদীন প্রধান বক্তা হিসেবে বলেন, প্রত্যেক কর্মীকে ইসলামী আদর্শ অনুসরণ করতে হবে।জামায়াতের কর্মীরা যেন অন্যায়কে প্রশ্রয় না দেয় এবং নিজেরা অন্যায় না করে।আমাদের কর্মীদের আচার ব্যবহার ও নীতি নৈতিকতা যেন অন্যদের আকৃষ্ট করে।নয়লে শুধু দল ভারী করে লাভ নেই।কেননা বদরের যুদ্ধে মাত্র ৩১৩ জন সাহাবী যুদ্ধ করে বিজয় লাভ করেছিল।আমাদের সাহাবিদের যুদ্ধ থেকে শিক্ষা নিতে হবে।আনুগত্য বিহীন কর্মী সর্বদা বিপদজনক।সুতরাং দলের সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্বশীলদের মেনে নিতে হবে।সর্ব অবস্থায় দায়িত্বশীলের আনুগত্য করতে হবে। আমাদের কর্মীদের মাধ্যমে সমাজে কল্যাণ ছড়িয়ে পড়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top