
চট্টগ্রামের রাউজান উপজেলায় জেঠাতো ভাইয়ের হামলায় আহত মোহাম্মদ আবদুল মান্নান (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জুন) দিবাগত রাত ২টার দিকে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মান্নান উপজেলার হলদিয়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন। এই ঘটনায় অভিযুক্ত তার জেঠাতো ভাই শাহ জাহান পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে হলদিয়া ইউনিয়নের জানিপাথর বাজারে কথা কাটাকাটির একপর্যায়ে মান্নানের জেঠাতো ভাই শাহ জাহান তাকে একটি কাঠের টুকরা দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরত্বর আহত হন। পরিবারের সদস্যরা তাকে প্রথমে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
রাউজান থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনাটি পুলিশ অবগত আছে। তবে এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
