মেসির স্বাক্ষরিত জার্সি দেখতে জাদুঘরে ফুটবলপ্রেমীদের ঢল

জাতীয় জাদুঘরে মেসির স্বাক্ষরিত জার্সি, দেখতে ভক্তদের ভিড়

ফুটবল তারকা লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনা জাতীয় দলের একটি জার্সি এখন প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে। জার্সিটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত দর্শনার্থী।

জাতীয় জাদুঘরে মেসির স্বাক্ষরিত জার্সি, দেখতে ভক্তদের ভিড়

মেসির পাশাপাশি জার্সিটিতে ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের দুই ফুটবলার জুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজের স্বাক্ষরও রয়েছে। জার্সিটি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিশেষভাবে সংরক্ষিত ফ্রেমে রাখা জার্সিটির সামনে দর্শনার্থীরা ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্ত ভাগ করে নিচ্ছেন। জার্সির ফ্রেমে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আঞ্চলিক অংশীদার ওয়ালটনের লোগোও রয়েছে।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন বয়সী দর্শনার্থী, বিশেষ করে তরুণ ফুটবলপ্রেমীদের মধ্যে প্রদর্শনীটি ঘিরে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। অনেকেই এটিকে দেশের ফুটবলপ্রেমীদের জন্য অন্যতম আকর্ষণীয় প্রদর্শনী হিসেবে দেখছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top