মুরাদপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল দম্পতির
চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় মোটরসাইকেলের সঙ্গে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষে এক দম্পতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের তালুকদার বাড়ির বাসিন্দা মো. নাজিম উদ্দিন (৪৮) ও তাঁর স্ত্রী তাসলিমা আক্তার (৪০)।

বৃহস্পতিবার মুরাদপুর কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় পথচারীদের সহায়তায় স্বামী-স্ত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
বর্তমানে তাদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
