ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু

ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ আরও দুজনের মৃত্যু

রাজধানীর ভাটারায় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে আরও দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আনোয়ার হোসেন শাহিন (২৫) ও তাঁর ৮ বছর বয়সী ভাগনি হাফসা।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

শুক্রবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হাফসার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে মারা যান আনোয়ার হোসেন শাহিন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, হাফসার শরীরের ৪০ শতাংশ এবং আনোয়ারের শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। একই ঘটনায় দগ্ধ আনোয়ারের স্ত্রী ফাহিমা আক্তারের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক এবং তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

গত মঙ্গলবার ভোরে ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাড়ির নিচতলায় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে বিস্ফোরণ ঘটলে আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হন।

প্রতিবেশী ও স্বজনদের ধারণা, সিলিন্ডারের কোনো ছিদ্র দিয়ে গ্যাস বেরিয়ে আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটে।

নিহত আনোয়ার ঢাকার একটি কাপড়ের দোকানে কর্মরত ছিলেন। ছয় মাস আগে তিনি ফাহিমাকে বিয়ে করে ভাটারার ওই ভাড়া বাসায় ওঠেন। ঘটনার সময় তাঁদের বাসায় বেড়াতে এসেছিল ভাগনি হাফসা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top