বিশ্বজুড়ে আরও বাড়তে পারে খাদ্যপণ্যের দাম: গবেষণা

যুদ্ধ-দাবদাহের জোড়া ধাক্কায় বাড়তে পারে খাদ্যপণ্যের দাম

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ও ইউরোপজুড়ে তীব্র দাবদাহের কারণে বিশ্বজুড়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে গম উৎপাদনে সংকট দেখা দেওয়ায় আটা, পাউরুটি ও পাস্তার মতো খাবারের দাম বাড়তে পারে।

গবেষণা সংস্থা অক্সফোর্ড ইকোনমিকসের বিশ্লেষণ অনুযায়ী, চলতি বছর বিশ্ববাজারে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি প্রায় ১১ দশমিক ৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে এবং এর প্রভাব ২০২৭ সালেও থাকতে পারে।

বিশ্বজুড়ে আরও বাড়তে পারে খাদ্যপণ্যের দাম: গবেষণা

তীব্র তাপদাহ ও খরায় ইউরোপের বিভিন্ন দেশে শস্য উৎপাদন কমার আশঙ্কা দেখা দিয়েছে। একই সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, কৃষ্ণসাগর ও আজভ সাগরে শস্য রপ্তানিতে বাধা এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানি, গ্যাস ও সারের দামও বেড়েছে। ফলে কৃষকদের উৎপাদন খরচ বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, গমের দাম প্রায় ৩৬ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এর প্রভাব প্রথমে কাঁচা খাদ্যপণ্যে এবং পরে পাউরুটি, বিস্কুট ও পাস্তার মতো প্রক্রিয়াজাত খাবারের দামে পড়তে পারে। ফলে আগামী বছর সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top