বিশ্বকাপ থেকে বিদায়ের পর ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ

ব্রাজিলের বিপক্ষে নাটকীয় হারে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু। একই সঙ্গে খেলোয়াড়দের লড়াইয়ের প্রশংসা করে আরও শক্তিশালী হয়ে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

ব্রাজিলের কাছে হেরে বিদায় নিশ্চিতের পর মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ হাজিমে মরিয়াসু ।
ব্রাজিলের কাছে হেরে বিদায় নিশ্চিতের পর মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ হাজিমে মরিয়াসু ।

হিউস্টনে ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় জাপানের। ম্যাচ শেষে মোরিয়াসু বলেন, স্টেডিয়ামে উপস্থিত এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দলকে সমর্থন দেওয়া সব ভক্তের প্রতি তিনি কৃতজ্ঞ। প্রত্যাশা পূরণ করতে না পারায় তিনি ক্ষমাও চান।

শেষ বাঁশি বাজার পর কান্নায় ভেঙে পড়েন জাপানি ফুটবলাররা। মাঠ ছাড়ার আগে মোরিয়াসু খেলোয়াড়দের নিয়ে মাঝমাঠে একটি বৃত্ত তৈরি করে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। বক্তব্য শেষে তিনি মাথা নত করলে খেলোয়াড়রা করতালির মাধ্যমে তাকে সম্মান জানান।

মোরিয়াসু বলেন, খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। এই হতাশাকে শক্তিতে পরিণত করে ভবিষ্যতে আরও ভালোভাবে ফিরে আসাই এখন দলের লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top