বিশ্বকাপে বড় পরিবর্তন, নতুন নিয়মে জমবে লড়াই

আসন্ন ফুটবল বিশ্বকাপে খেলার গতি বাড়ানো, সময় নষ্ট কমানো এবং মাঠের শৃঙ্খলা নিশ্চিত করতে একগুচ্ছ নতুন নিয়ম কার্যকর করতে যাচ্ছে ফিফা। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা FIFA জানিয়েছে, বিশ্বকাপই হবে এসব নিয়মের প্রথম বড় পরীক্ষার মঞ্চ।
তিন সপ্তাহ আগে যা বলেছিল ফিফা, বিশ্বকাপের আগমুহূর্তে তার উল্টো করল, কারণটা কী

নতুন নিয়ম অনুযায়ী, খেলার সময় মুখ ঢেকে বিতর্কিত বা আপত্তিকর মন্তব্য করলে সরাসরি লাল কার্ড দেখানো হতে পারে। এছাড়া রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে কোনো খেলোয়াড় মাঠ ছেড়ে গেলে তাকেও লাল কার্ড দেওয়া হবে। এমন ঘটনায় ম্যাচ পরিত্যক্ত হলে সংশ্লিষ্ট দলকে পরাজিত ঘোষণা করা হবে।

বদলি খেলোয়াড় নামানোর নিয়মেও পরিবর্তন এসেছে। বোর্ড ওঠার পর ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে বদলি হওয়া খেলোয়াড়কে। অযথা সময়ক্ষেপণ করলে বিকল্প খেলোয়াড়কে মাঠে নামতে অপেক্ষা করতে হবে।

চিকিৎসা নিতে মাঠে শুয়ে থাকা খেলোয়াড়দের ক্ষেত্রেও কঠোরতা বাড়ানো হয়েছে। চিকিৎসা নেওয়ার পর বেশিরভাগ ক্ষেত্রে খেলোয়াড়কে অন্তত এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে। তবে গোলরক্ষক বা গুরুতর আঘাতের ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে।

jagonews

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর ব্যবহারও বাড়ানো হচ্ছে। ভুল খেলোয়াড়কে কার্ড দেখানো, দ্বিতীয় হলুদ কার্ডের স্পষ্ট ভুল সিদ্ধান্ত কিংবা নির্দিষ্ট কিছু সেট-পিস পরিস্থিতিতেও ভিএআর হস্তক্ষেপ করতে পারবে।

ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা Pierluigi Collina বলেছেন, এসব পরিবর্তনের মূল লক্ষ্য হলো খেলার গতি বাড়ানো, সময় নষ্ট কমানো এবং খেলোয়াড় ও দর্শকদের অভিজ্ঞতা আরও উন্নত করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top