বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ, অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টি তিনি উত্থাপন করেছেন।

দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন
দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন

তারেক রহমান জানান, শ্রমিক নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই দেশ একমত হয়েছে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি, জ্বালানি, শিক্ষা, আইসিটি, ডিজিটাল অর্থনীতি ও প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সরকার কর্মসংস্থান সৃষ্টি, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে কাজ করছে। তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন, আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং আরসিইপিতে যোগদানের ক্ষেত্রেও মালয়েশিয়ার সমর্থন কামনা করেন। শেষে আনোয়ার ইব্রাহিমকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top