বরিশালে বাস-থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

বরিশালের দপদপিয়া সেতুতে বাস ও থ্রি-হুইলারের (আলফা-মাহিন্দ্রা) মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। রবিবার বিকেলে কীর্তনখোলা নদীর ওপর সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই থ্রি-হুইলারের যাত্রী ছিলেন।

নিহত রিফাত (২০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত, আসাদুল (৫০), সিফাত (৩০) ও মামুন রেজা (৩৫)। আহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।

বরিশালে বাস-থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত পাঁচ

পুলিশ জানায়, বরিশাল থেকে কুয়াকাটাগামী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা থ্রি-হুইলারের দপদপিয়া সেতুতে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে থ্রি-হুইলারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ছয় যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।

আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসিন আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

দুর্ঘটনার পর বাস ও থ্রি-হুইলার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top