ফটিকছড়ি উত্তর উপজেলার ইউএনওর অতিরিক্ত দায়িত্ব পেলেন সাঈদ মোহাম্মদ ইব্রাহিম

চট্টগ্রাম জেলার নবগঠিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনারের (ভূমি) অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ফটিকছড়ি উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিমকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

ফটিকছড়ি উত্তর উপজেলার ইউএনওর অতিরিক্ত দায়িত্ব পেলেন সাঈদ মোহাম্মদ ইব্রাহিম

মঙ্গলবার (১৪ জুলাই) মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মোতাহের হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top