ফটিকছড়িতে জমিতে পড়েছিল ছেঁড়া তার, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে ধানের চারা রোপণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুস্তাকিম নেত্রকোনা জেলার রিয়াজ উদ্দিনের ছেলে। জীবিকার তাগিদে তিনি ফটিকছড়িতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মুস্তাকিমসহ তিন শ্রমিক সন্ন্যাসীরহাটসংলগ্ন চেয়ারম্যান বাড়ির পাশে একটি জমিতে ধানের চারা রোপণ করতে নামেন। এর আগে বিদ্যুতের একটি ছেঁড়া তার জমির পানিতে পড়েছিল। কাজ করার একপর্যায়ে মুস্তাকিম বিদ্যুৎবাহী তারটি সরাতে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে সঙ্গে থাকা অন্য দুই শ্রমিক অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আজম বলেন, জমিতে বিদ্যুতের ছেঁড়া তার পড়েছিল। শ্রমিকরা বিষয়টি খেয়াল না করেই কাজ শুরু করলে এ দুর্ঘটনা ঘটে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top