প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দিল চট্টগ্রাম চেম্বার

বন্যাদুর্গত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা অনুদান দিয়েছে বাণিজ্য সংগঠন ‘দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (সিসিসিআই)।

গতকাল বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে অনুদানের চেক তুলে দেন চিটাগাং চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক। এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দিল চট্টগ্রাম চেম্বার

মানবিক এই সহায়তার জন্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের সংকটের সময়ে ব্যবসায়ী সমাজের এমন এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়।

এ সময় প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত শিল্প ও ব্যাবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে আবারও সচল করতে এবং ব্যবসায়ীদের সহায়তায় সরকার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, দেশের যেকোনো সংকটে চট্টগ্রাম চেম্বার সর্বদা প্রধানমন্ত্রীর পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top