পাবনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

বিদেশি পিস্তল ও গুলিসহ পাবনায় গ্রেপ্তার ১

ফে টেম্পু আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকেপাবনার ঈশ্বরদীতে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি এবং দেশীয় ধারালো অস্ত্রসহ মো. আলম প্রামাণিক ওর আটক করা হয়।

গ্রেপ্তার টেম্পু আলম পাকশী ইউনিয়নের চররূপপুর বিশুতলা এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল খালেক খাঁকে হত্যাচেষ্টা মামলার অজ্ঞাতনামা আসামি।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রূপপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি তলোয়ার ও দুটি চাপাতি উদ্ধার করা হয়।

সম্প্রতি স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল খালেক খাঁর ওপর গুলি ও হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের দাবি জানিয়ে আসছিলেন ভুক্তভোগী ও তাঁর পরিবার।

পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিকে গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top