নরওয়ে শিবিরে দুঃসংবাদ, ব্রাজিল ম্যাচের আগে ছিটকে গেলেন গুরুত্বপূর্ণ খেলোয়াড়

ব্রাজিল ম্যাচের আগে নরওয়ে শিবিরে বড় ধাক্কা

ব্রাজিল ম্যাচের আগে নরওয়ে শিবিরে বড় ধাক্কা

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে বড় দুশ্চিন্তায় নরওয়ে। উরুর চোটে তারকা রাইট-ব্যাক জুলিয়ান রায়ারসনের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

বরুশিয়া ডর্টমুন্ডের এই ডিফেন্ডার গ্রুপ পর্ব থেকেই হ্যামস্ট্রিং চোটে ভুগছেন। শেষ অনুশীলনে অংশ নিলেও ম্যাচের জন্য পুরোপুরি ফিট নন বলে জানিয়েছে কোচিং স্টাফ। ফলে ব্রাজিলের বিপক্ষে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।

রায়ারসনের অনুপস্থিতি নরওয়ের রক্ষণে বড় ধাক্কা হতে পারে। কারণ তার দিক দিয়েই আক্রমণে নামবেন দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তাকে সামলাতে কোচ স্টলে সলবাকেন বিকল্প হিসেবে পেডারসেন কিংবা মিডফিল্ডার ফ্রেডরিক আর্সনেসকে রাইট-ব্যাকে খেলানোর কথা ভাবছেন।

ম্যাচের আগে শেষ অনুশীলন গোপন রেখেছে নরওয়ে। তবে আর্লিং হলান্ড ও মার্টিন ওডেগার্ডের খেলা নিশ্চিত। আক্রমণভাগেও পরিবর্তন এনে আলেকজান্ডার সরলথের বদলে অস্কার ববকে একাদশে দেখা যেতে পারে।

কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও নরওয়ের আত্মবিশ্বাস বাড়াচ্ছে অতীতের পরিসংখ্যান। দুই দলের পাঁচ দেখায় ব্রাজিল এখনো জয়ের মুখ দেখেনি। নরওয়ে জিতেছে দুটি ম্যাচ, বাকি তিনটি ড্র হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top