টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফটিকছড়িতে বন্যার শঙ্কা

টানা তিন দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। হালদা নদী, ধুরুং খাল, সর্তা খাল ও ফটিকছড়ি খালসহ বিভিন্ন নদী-খালের পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে নিচু এলাকা, ফসলি জমি ও বীজতলা তলিয়ে গেছে।

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফটিকছড়িতে বন্যার শঙ্কা

সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে নদী-খালসংলগ্ন ভাঙনপ্রবণ এলাকা। ফটিকছড়ি সদর বিবিরহাট বাজারের পশ্চিম পাশে ধুরুং খালের বাঁধও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বাঁধটি ভেঙে গেলে বাজার প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করে জানান, বন্যা মোকাবিলায় প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং দুর্গত মানুষের জন্য জরুরি ত্রাণের ব্যবস্থাসহ সার্বক্ষণিক পরিস্থিতি পর্যেবক্ষণ করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top