কক্সবাজার প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কক্সবাজার প্রেসক্লাবে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচির পঞ্চম দিনে এ আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী। কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন অতিথি ও সাংবাদিকরা বক্তব্য দেন। শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত গ্রাফিতি আঁকা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

