জুন মাসে সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জনের মৃত্যু

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেলে প্রাণহানি সবচেয়ে বেশি

দেশে গত জুন মাসে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং অন্তত ৫৬১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৪ জন নারী ও ৫৬ জন শিশু। একই সময়ে ৯টি নৌ-দুর্ঘটনায় ৭ জন এবং ২১টি রেল দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন।

মির্জাগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রোববার প্রকাশিত রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নয়টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জুনে ১৪৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৪ জন নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির প্রায় ৩১ শতাংশ। এছাড়া ৯১ জন পথচারী এবং ৫৭ জন চালক ও পরিবহন সহকারী নিহত হয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ১১৬টি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে প্রাণ হারিয়েছেন ১১৮ জন। রাজধানী ঢাকায় ৩২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৪ জন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে।

রোড সেফটি ফাউন্ডেশনের মতে, ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি, অদক্ষ চালক, ট্রাফিক আইন অমান্য এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাই দুর্ঘটনার প্রধান কারণ। দুর্ঘটনা কমাতে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল শক্তিশালীকরণ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংস্কার, নিরাপদ যানবাহন নিশ্চিতকরণ এবং দক্ষ চালক তৈরিসহ ১২ দফা সুপারিশ করেছে সংস্থাটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top