চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালে রিয়ালকে হারিয়ে এগিয়ে গেল বায়ার্ন

বায়ার্ন মিউনিখ ২:১ রিয়াল মাদ্রিদ

ইতিহাস ও পরিসংখ্যান ছিল রিয়াল মাদ্রিদের পক্ষে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে সর্বশেষ ৯ ম্যাচে অপরাজিত থাকার কীর্তি নিয়ে আজ সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নেমেছিল রিয়াল। কিন্তু রিয়ালের সেই গৌরব ধুলায় মিশেছে।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল হেরেছে ২-১ গোলে। বায়ার্নের হয়ে গোল করেছেন লুইস দিয়াজ ও হ্যারি কেইন। আর রিয়ালের হয়ে ১ গোল শোধ করেছেন কিলিয়ান এমবাপ্পে। এই হারে এখন সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা বেশ কঠিন হয়ে গেল রিয়ালের জন্য। বায়ার্নকে তাদের মাঠে হারিয়েই শেষ চারের টিকিট কাটতে হবে রিয়ালকে।

তবে ৪১ মিনিটে ভুল করেননি লুইস দিয়াজ। দারুণ এক আক্রমণে নাবরির বাড়ানো বল ধরে অসাধারণ ফিনিশিংয়ে গোল করেন এই কলম্বিয়ান উইঙ্গার। পিছিয়ে পড়ে রিয়াল চেষ্টা করে ম্যাচে ফেরার। কিন্তু বিরতির আগে কাঙ্ক্ষিত সমতাসূচক গোলের দেখা পায়নি তারা।

বিরতির পর ২০ সেকেন্ডের মধ্যে গোল করে বায়ার্নকে ২-০ গোলে এগিয়ে দেন হ্যারি কেইন। দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন ছন্দে থাকা কেইন।

২ গোলে পিছিয়ে পড়েও খুব একটা সুবিধা করতে পারছিল না রিয়াল। উল্টো বায়ার্নই বারবার বিপজ্জনক হয়ে উঠছিল। ৬১ মিনিটে অবশ্য উপমেকানোর ভুলে দারুণ একটি সুযোগ পেয়েছিলেন ভিনিসিয়ুস। কিন্তু নয়্যারকে একা পেয়েও সুযোগটি নষ্ট করেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।

ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকা রিয়ালের হয়ে শেষ পর্যন্ত ব্যবধান কমান কিলিয়ান এমবাপ্পে। ৭৫ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের পাস থেকে গোল করে রিয়াল শিবিরে খানিকটা স্বস্তি ফেরান এমবাপ্পে।

ম্যাচের শেষ দিকে রিয়াল যেমন সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল, তেমনি বায়ার্নও পেয়েছিল ব্যবধান বাড়ানোর সুযোগ। কিন্তু কোনো দলই সাফল্য পায়নি। রিয়ালের বিপক্ষে শেষ পর্যন্ত দারুণ একটি জয় নিয়েই মাঠ ছেড়েছে বায়ার্ন ।

১৫ এপ্রিল রাতে বায়ার্নের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে যাবে রিয়াল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top