চারদিনেও খোঁজ মেলেনি হেফজখানা থেকে বের হওয়া কিশোরের

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ বটতলি এলাকার একটি হেফজখানা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে কিশোর মো. জিয়া রহমান (১৪)।

গত শুক্রবার (১২ জুন) সকাল ১০টার দিকে মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি।

নিখোঁজ জিয়া রহমান লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আমতলী ইয়াছিনের পাড়ার মো. রফিক ও রুবি আক্তার দম্পতির ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, জিয়া রওজাতুল কোরআন হেফজখানায় পড়াশোনা করত। ঘটনার দিন কাউকে কিছু না জানিয়ে সে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। পরে তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

লোহাগাড়া থানার ওসি মো. আব্দুল্লাহ জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরিবারের দাবি, কয়েকজন শিক্ষার্থীর বরাতে জানা গেছে জিয়াকে একটি গাড়িতে উঠে চট্টগ্রাম শহরের দিকে যেতে দেখা গেছে—তবে এ তথ্য এখনো নিশ্চিত নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top