চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটি আড়াই বছর পর পুনর্বহাল

আড়াই বছর পর চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্বহাল

প্রায় আড়াই বছর পর চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটি পুনর্বহাল করেছে কেন্দ্রীয় যুবদল। একই সঙ্গে নগরের অধীন থানা ও ওয়ার্ড কমিটিও পুনর্বহাল করা হয়েছে।

মঙ্গলবার কেন্দ্রীয় যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণ দেখিয়ে এসব কমিটি বিলুপ্ত করা হয়েছিল।

আড়াই বছর পর চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটি বহাল

কমিটি পুনর্বহালে নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ। তিনি বলেন, দীর্ঘদিন কমিটি না থাকলেও নেতাকর্মীরা দলীয় কর্মসূচি পালন করে আসছিলেন।

২০১৮ সালের জুনে মোশাররফ হোসেন দিপ্তীকে সভাপতি ও মোহাম্মদ শাহেদকে সাধারণ সম্পাদক করে মহানগর যুবদলের কমিটি গঠন করা হয়েছিল। পরে একই বছরের অক্টোবরে ২৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top