চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

বন্যায় প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি, মারা গেছে ১.৬১ লাখ পশু-পাখি

বন্যার পানিতে ভাসছে গরু।
বন্যার পানিতে ভাসছে গরু।

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় সাম্প্রতিক বন্যায় প্রাণিসম্পদ খাতে প্রায় ৭৭ কোটি ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে ১ লাখ ৬১ হাজার ৩৯৪টি গবাদিপশু ও হাঁস-মুরগি মারা গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৩ লাখের বেশি প্রাণিসম্পদ১০ হাজার ৯৯১টি খামার

চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের তথ্যমতে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চট্টগ্রাম জেলায়, যেখানে ক্ষতির পরিমাণ ৬০ কোটি টাকারও বেশি। বন্যায় পশুখাদ্য, ঘাস ও খড় নষ্ট হওয়ায় খামারিরা চরম সংকটে পড়েছেন।

ক্ষতিগ্রস্তদের অনেকেই জানান, গরু, ছাগল ও হাঁস-মুরগিই ছিল তাদের জীবিকার প্রধান অবলম্বন। এসব হারিয়ে তারা এখন অনিশ্চয়তার মুখে। প্রাণিসম্পদ দপ্তর জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় পশু চিকিৎসা ও টিকাদান কার্যক্রম চললেও ক্ষতিগ্রস্ত খামারিদের পুনর্বাসন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top