চট্টগ্রামে ফ্লাইওভারে লরির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, এনসিপি নেতা নিহত

চট্টগ্রাম নগরের একটি ফ্লাইওভারে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা লরির পেছনে মোটরসাইকেলের ধাক্কায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য তাজরীন ফায়াজ নিহত হয়েছেন।

নিহত তাজরীন ফায়াজ
নিহত তাজরীন ফায়াজ

মঙ্গলবার দিবাগত রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোসাবিয়া এলাকার করিম মুহুরি বাড়ির বাসিন্দা  এবং স্থানীয় বিএনপি নেতা হাকিম উদ্দীনের ছেলে।

প্রাথমিকভাবে জানা যায়, ঘটনার সময় ফ্লাইওভারের মাঝখানে একটি লরি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল অবস্থায় দাঁড়িয়ে ছিল। ওই সময় বৃষ্টি থাকার কারণে ফ্লাইওভারের পিচঢালা সড়কটি ভেজা ও পিচ্ছিল ছিল।  তাজরীন ফায়াজ মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হঠাৎ সামনে চলে আসা ওই বিকল লরির পেছনে সজোরে ধা ক্কা দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃ ত্যু হয়।

দু র্ঘ টনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নি হ তে র সহপাঠী ও পরিচিতজনদের আইডিতে পোস্ট করা একটি ভিডিওতে ঘটনার ভ য়া ব হ চিত্র দেখা যায়। ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন এবং তাঁর পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দু র্ঘ ট না কবলিত যান দুটি উ দ্ধা র ও আইনি প্রক্রিয়া শুরুর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top