চট্টগ্রামে পল্লী চিকিৎসকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা

পল্লী চিকিৎসকদের দক্ষতা বাড়াতে চট্টগ্রামে প্রশিক্ষণ কর্মশালা

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের সম্মেলনকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও অর্থোপেডিক সার্জন ডা. এটিএম রেজাউল করিম। প্রশিক্ষক হিসেবে অংশ নেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম. এম. আলম সাদী, ব্লাড ব্যাংক ও ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের পরামর্শক ডা. তানজিলা তাবিব চৌধুরী, জরুরি ও দুর্ঘটনা বিভাগের ইনচার্জ ডা. এনামুল কবির তানভীর এবং সিনিয়র স্টাফ নার্স মেহেদী হাসান মুরাদ ও শ্রাবন্তী দে।

চট্টগ্রামে পল্লী চিকিৎসকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা

প্রশিক্ষণে অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট (এটিএলএস), বুকে ব্যথার প্রাথমিক মূল্যায়ন, রক্ত পরিসঞ্চালনের সঠিক পদ্ধতি, ওষুধের যৌক্তিক ব্যবহার, হাত ধোয়ার গুরুত্ব, নেবুলাইজার ও অক্সিজেন ডিভাইসের ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

বক্তারা বলেন, পল্লী চিকিৎসকদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং প্রান্তিক জনগোষ্ঠী নিরাপদ চিকিৎসাসেবা পাবে।

প্রধান প্রশিক্ষক ডা. এটিএম রেজাউল করিম বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top