চট্টগ্রামে নাট্যোৎসব, দেশি-বিদেশি নাটকে জমবে চট্টগ্রামের তিন দিনের নাট্যমেলা

মেলায় পরিবেশনের জন্য একটি নাটকের মহড়া চলছে
মেলায় পরিবেশনের জন্য একটি নাটকের মহড়া চলছে

চট্টগ্রামে তিন দিনের নাট্যমেলা, মঞ্চে উঠছে দেশি-বিদেশি ছয় নাটক

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আগামী ২৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ‘আগামীর মঞ্চ: জিয়া হায়দার নাট্যমেলা ২০২৬’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ উৎসব।

দেশের প্রখ্যাত নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিয়া হায়দারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এ নাট্যমেলায় দেশি-বিদেশি ছয়টি নাটক মঞ্চস্থ হবে। পাশাপাশি থাকবে পুতুলনাচ, তথ্যচিত্র প্রদর্শনী এবং নাটকের পোস্টার, সেট ও কস্টিউম প্রদর্শনীসহ নানা সাংস্কৃতিক আয়োজন।

আয়োজকদের আশা, তিন দিনের এ উৎসব নাট্যপ্রেমীদের জন্য এক ভিন্নধর্মী সাংস্কৃতিক অভিজ্ঞতা হয়ে উঠবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top