খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচবস্তা গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক নারীকে আটক করা হয়েছে। প্রেমরাছো পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়া গ্রামের অংগিও মারমার স্ত্রী।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে যৌথ অভিযানে গুইসাপগুলো উদ্ধার ও ওই নারীকে আটক করেছে জেলা প্রশাসন ও বন বিভাগ।

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

আটক নারী জানান, চট্টগ্রামের বারইয়ারহাট থেকে ২২ হাজার টাকা দিয়ে গুইসাপগুলো কিনে বিক্রির জন্য খাগড়াছড়িতে নিয়ে আসেন প্রেমরাছো। তাকে খাগড়াছড়ি সদর থানায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দুর্জয় গোস্বামী।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, পাঁচ বস্তায় মোট ২৪টি গুইসাপ পাওয়া গেছে। এর মধ্যে ১০টি জীবিত এবং ১৪টি মৃত ছিল। জীবিত গুঁইসাপগুলো আলুটিলার প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়। মৃতগুলো মাটিচাপা দেওয়া হয়।

বন কর্মকর্তা আরও বলেন, বন্যপ্রাণী ধরলে বা শিকার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগের এমন অভিযান চলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top