খাগড়াছড়িতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির ২৯৮ নম্বর আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
সভায় জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাৎ, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য প্রশান্ত ত্রিপুরা, ডেপুটি সিভিল সার্জন রতন খীসা, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
সভায় খাগড়াছড়িকে পর্যটনবান্ধব শহর গড়ার লক্ষ্যে সম্প্রীতি, নিরাপদ সড়ক, উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন বক্তারা।
