কক্সবাজারের উখিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ হাফেজ শফিক (১৯) নামে এক রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি এবং একটি মোবাইলে ফোন জব্দ করা হয়।

সোমবার(৩ আগস্ট) বিকাল তিনটায় উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার ময়নার ঘোনা মরাগাছতলা বাজার থেকে তাকে আটক করা হয়। তিনি ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফারুক আহমেদের ছেলে।
র্যাব-১৫ সহকারী পরিচালক আ ম ফারুক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যৌথ বাহিনীর অভিযানের উপস্থিতি টের পেয়ে ওই তরুণ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ করা আলামতসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
