এসএসসির ফল প্রকাশের আগেই চলে গেল রেজা

ছেলেটার নাম কাজী রেজা। এবার এসএসসি দিয়েছে। আজকে তার রেজাল্ট বের হয়েছে ‘এ’ গ্রেড পেয়েছে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তার সেই রেজাল্ট কখনো দেখা হবেনা তার

এসএসসি ফলাফল পাওয়ার পর কতই না আনন্দ লাগতো তার। যেমন টা আনন্দ করছে তার অন্যান্য সহপাঠীরা। কিন্তু রেজার এই আনন্দ করা হলো না। আজ রেজাল্ট দিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত ফল জানার আগেই না ফেরার দেশে চলে গেছে সে। ফল প্রকাশের এক দিন আগে রবিবার (৯ আগস্ট) হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় মারা যায় রেজা।

একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত বাবা-মা ও স্বজনেরা। প্রিয় সহপাঠীরও তার মৃ*ত্যু*র খবরের পর ভেঙে পড়েছে। রেজার এমন আকস্মিক মৃত্যুতে শিক্ষক ও এলাকাবাসীর মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top