সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি একটি মামলায় জামিন পেয়েছেন। তবে তার বিরুদ্ধে থাকা আরও ছয় মামলায় কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহের-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে সাতটি মামলায় জামিন চেয়ে আবেদন করেন দীপু মনি।
আদালত একটি মামলায় তাকে জামিন দিলেও বাকি ছয় মামলার বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন।
আওয়ামী লীগ সরকারের সময়ে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন দীপু মনি। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি এবং সহিংসতায় উসকানিসহ প্রায় ৩৮টির বেশি মামলা রয়েছে।
