ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বাড়ছে যুদ্ধের শঙ্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা আরও বড় সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক এলিজা ম্যাগনিয়ার।

আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। উভয় পক্ষই মনে করছে তারা উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে পারবে, কিন্তু দীর্ঘ সময় ধরে হামলা-পাল্টা হামলা চলতে থাকলে ভুল সিদ্ধান্ত বা ভুল হিসাব পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে।

ম্যাগনিয়ারের মতে, লেবানন ও গাজা সংকটের এখনও কোনো স্থায়ী রাজনৈতিক সমাধান হয়নি। ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। তিনি বলেন, ইতিহাসে দেখা গেছে, প্রতিপক্ষের নির্ধারিত ‘লাল রেখা’ অতিক্রম করা কোনো হামলা দ্রুত প্রতিশোধমূলক সংঘাতের চক্র শুরু করতে পারে, যা পরে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

তিনি আরও বলেন, কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে বর্তমানে সীমিত পর্যায়ে থাকা এই উত্তেজনা বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে। বিশ্লেষকদের মতে, উভয় দেশের কঠোর অবস্থান এবং আঞ্চলিক অস্থিরতার কারণে মধ্যপ্রাচ্যে নতুন সংকটের ঝুঁকি বাড়ছে। সূত্র: আল-জাজিরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top