ইতালির নতুন ক্লাবে ফাহামিদুল ইসলাম

ইতালির নতুন ক্লাবে ফাহামিদুল ইসলাম

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার ফাহামিদুল ইসলাম ইতালির চতুর্থ স্তরের ক্লাব সেস্ত্রি লেভান্তেতে যোগ দিয়েছেন। শনিবার এক ঘোষণায় ২০ বছর বয়সী এই ফুটবলারের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করে ক্লাবটি। তবে চুক্তির মেয়াদ ও আর্থিক শর্ত প্রকাশ করা হয়নি।

এর আগে ইতালির আরেক ক্লাব ওলবিয়া ক্যালসিওতে খেলেছেন ফাহামিদুল। সেখানে দেড় মৌসুমে ২৮ ম্যাচ খেলে একটি গোল করেন তিনি। গত জুনে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন ক্লাব খুঁজছিলেন এই মিডফিল্ডার।

ইতালির ক্লাব সেস্ত্রি লেভান্তেতে ফাহামিদুল

ইতালিতেই ফুটবলে বেড়ে ওঠা ফাহামিদুল বয়সভিত্তিক পর্যায়ে স্পেজিয়া ও সাম্পদোরিয়ার হয়ে খেলেছেন। পরে লিগর্না, লিভর্নো ও ওলবিয়ার জার্সিতেও মাঠে নামেন তিনি।

২০২৫ সালে বাংলাদেশের হয়ে খেলার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ফাহামিদুল। একই বছরের ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় তার। বাংলাদেশ ওই ম্যাচে ২-০ গোলে জয় পায়। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেললেও গোল করতে পারেননি তিনি।

এদিকে, সেস্ত্রি লেভান্তে ইতালির চতুর্থ স্তরের লিগে ছয় ম্যাচে সাত পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে রয়েছে। সপ্তম রাউন্ডে আজ সেলে ভারাজ্জের মুখোমুখি হবে দলটি। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হওয়ার কথা।

নতুন ক্লাবে ভালো পারফরম্যান্সের মাধ্যমে দলের অবস্থান উন্নত করার পাশাপাশি জাতীয় দলেও নিজের ভূমিকা আরও শক্তিশালী করার সুযোগ পাবেন ফাহামিদুল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top