আরও একটা বিপর্যয় আসছে?

হিমালয়ে বিপজ্জনক হ্রদ, নতুন বন্যার আশঙ্কায় চরম সতর্কতা

চীন-নেপাল সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে হিমবাহ ধসে তৈরি হওয়া কৃত্রিম হ্রদের পানি বিপদসীমা ছাড়িয়ে উপচে পড়তে শুরু করেছে। এতে নতুন করে ভয়াবহ বন্যা ও ভূমিধসের আশঙ্কা তৈরি হওয়ায় চীন কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ সাময়িকভাবে বন্ধ করেছে।

চীনা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, হ্রদের প্রাকৃতিক বাঁধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পানির পরিমাণ একদিনে ১৫–২০ লাখ ঘনমিটার থেকে বেড়ে ২৫ লাখ ঘনমিটারের বেশি হয়েছে। একই সঙ্গে পাহাড় ধস ও তুষারধসের আশঙ্কাও দেখা দিয়েছে।

আরও একটা বিপর্যয় আসছে?

ঝুঁকি বাড়ায় উদ্ধারকারী দল ও যানবাহনগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রকৌশলীরা ড্রোন ও আকাশপথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে দুর্গম পাহাড়ি এলাকা ও দ্রুত বাড়তে থাকা পানির কারণে পানি নিষ্কাশনের পরিকল্পনাও কঠিন হয়ে পড়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এতে হ্রদে আরও বিপুল পরিমাণ পানি জমার আশঙ্কা রয়েছে। ফলে প্রাকৃতিক বাঁধ ভেঙে গেলে নতুন করে বড় ধরনের বন্যা দেখা দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top