৬ মাসে চট্টগ্রাম-৫ আসনে ৩২৯ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন
সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম ১৮০ দিনেই চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে দৃশ্যমান উন্নয়ন হয়েছে বলে দাবি করা হয়েছে। সড়ক, সেতু-কালভার্ট, খাল খনন, জলাবদ্ধতা নিরসন, পানি, বিদ্যুৎ, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে এসব উন্নয়ন করা হয়েছে।
১৮০ দিনে বাস্তবায়নের লক্ষ্যে নেওয়া ৪৫০ প্রকল্পের মধ্যে ৩২৯টির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। পাশাপাশি সরকারি বরাদ্দের ২৭টি প্রকল্পও শতভাগ সম্পন্ন হয়েছে। আরও ৪৮টি প্রকল্প চলমান রয়েছে, যেগুলোর গড় অগ্রগতি প্রায় ৬৪ শতাংশ।
প্রশাসন জানিয়েছে, মসজিদ-ঈদগাহে ৩৮টি, মাদ্রাসা-হেফজখানায় ২৫টি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। জলাবদ্ধতা নিরসনে ১৯টি প্রকল্প এবং যোগাযোগ উন্নয়নে ১২টি সেতু-কালভার্ট নির্মাণ করা হয়েছে। এছাড়া সৌরবিদ্যুৎচালিত স্মার্ট স্ট্রিট লাইট, সরকারি সম্পত্তি উদ্ধার ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কার্যক্রমও চলছে।

