১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা

বাংলাদেশ ব্যাংক আগামী ১৫ আগস্টের মধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে থাকা বাকি চারটি ব্যাংক থেকে নিয়োগ দেওয়া প্রশাসকদের প্রত্যাহার করবে। এর মাধ্যমে নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) নেতৃত্বে ব্যাংকটির পূর্ণাঙ্গ পরিচালনার দায়িত্ব নতুন ব্যবস্থাপনার কাছে হস্তান্তর করা হবে।

১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা

এর আগে ৩০ জুলাই এক্সিম ব্যাংক থেকে প্রথম প্রশাসক সরিয়ে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক থেকেও প্রশাসকদের প্রত্যাহার করা হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, পাঁচটি ব্যাংকের ঋণ, আমানত ও তথ্যপ্রযুক্তি ব্যবস্থা একীভূত করার কাজ সমন্বয়ের জন্য অস্থায়ীভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। এখন নতুন চেয়ারম্যান ও এমডি দায়িত্ব নেওয়ায় প্রশাসকদের আর প্রয়োজন নেই।

তবে পাঁচটি ব্যাংকের তথ্যপ্রযুক্তি ও মূল ব্যাংকিং সফটওয়্যার একীভূত করার কাজ এখনও চলমান। এই প্রক্রিয়া শেষ হলে সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে সব কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top