Total Views: 5
হজ পালনে সৌদিতে প্রায় ৬০ হাজার বাংলাদেশি, মৃত্যু ১৬
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে Saudi Arabia পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ হজ বুলেটিন অনুযায়ী, এখন

পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছেছেন। রোববার প্রকাশিত বুলেটিনে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৮টি ফ্লাইটে গেছেন ৩০ হাজার ৮৪৪ জন, সৌদি এয়ারলাইনসের ৫৪টি ফ্লাইটে ২০ হাজার ৮০ জন এবং ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে গেছেন আরও ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫ হাজার ৩৩৯ জন।
এদিকে, চলতি বছর হজ পালন করতে গিয়ে আরও একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত মোট ১৬ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও ৪ জন নারী। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, তাদের মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় ৪ জন মারা গেছেন।
হজ অফিসের তথ্যমতে, ঢাকার সৌদি দূতাবাস এ পর্যন্ত ৭৮ হাজার ৩৭৮টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৩টি ভিসা দেওয়া হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ পালন করার কথা রয়েছে।
