স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেলেন অভিনেতা জাহের আলভী

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভী। রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

স্ত্রী ইভনাথ খান ইকরার সঙ্গে জাহের আলভী
স্ত্রী ইভনাথ খান ইকরার সঙ্গে জাহের আলভী

অধস্তন আদালতে জামিন না পাওয়ার পর হাইকোর্টে আবেদন করেন জাহের আলভী। শুনানি শেষে আদালত রুল যথাযথ ঘোষণা করে তাকে জামিন দেন।

গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে আফরা ইভনাথের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার বাবা কবির হায়াত খান আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে জাহের আলভীর বিরুদ্ধে মামলা করেন। মামলায় দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে ধরা হয়।

এ ঘটনায় গত জুনে আত্মসমর্পণ করার পর জাহের আলভীকে কারাগারে পাঠানো হয় এবং পরে তাকে দুই দিনের রিমান্ডেও নেওয়া হয়েছিল। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top