সীতাকুন্ড পৌরসভা জামায়াতের কার্যালয় উদ্বোধন

সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ডে জামায়াতে ইসলামী পৌরসভা কার্যালয় উদ্ভোধন করা হয়েছে।
জানা যায়, ১৭ মে রবিবার বিকাল ৪টায় জামায়াতের পৌর আমীর হাফেজ আলী আকবরের সভাপতিত্বে পৌরসভা কার্যালয়ের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর মোঃ আলাউদ্দীন শিকদার।অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী ও উত্তর জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন আজাদ, সীতাকুন্ড উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান,উপজেলা জামায়াতের সাবেক আমীর ও বিশিষ্ট সমাজ সেবক আলেমেদ্বীন এড. মাওলানা তাওহীদুল হক চৌধুরী ,উপজেলা সেক্রেটারী মোহাম্মদ তাহের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মিছবাহুল আলম রাসেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পৌ্য কার্যালয় উদ্ভোধনকালে জেলা জামায়াত আমীর বলেন, পৌর কার্যালয় উদ্ভোধন হওয়ায় পৌরসভার প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা পৌর কার্যালয়ে এসে নিজেদের নানান সমস্যা সুবিধা অসুবিধা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কারণ আমরা হলাম আল্লাহ প্রদত্ত এবং রাসুল (সঃ) প্রদর্শিত দ্বীন ইসলাম কায়েমের সৈনিক। যেহেতু আমরা অসৎ লোকের শাসন নির্বাসন এবং সৎ লোকের শাসন কায়েম করতে চাই। তবে আল্লাহ দ্বীন কায়েম ছাড়া আমাদের বাংলাদেশসহ বিশ্বের মানবতার মুক্তি আসতে পারেনা। পরিশেষে তিনি ঈমান আখলাক ঠিক করে পৌরসভার প্রত্যেক নেতাকর্মীদেরকে জামায়াতে ইসলামীর রুকন হওয়ার জন্য এগিয়ে আসতে হবে। তবেই এদেশে প্রত্যকটি মানুষের দুঃখ দূর্দশা দূর হওয়া ও ইজ্জত আব্রু রক্ষা পাবে এবং সকলের ঘরে ঘরে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top