সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে বিষধর সাপের কামড়ে বাবলু (স্থানীয় এক মাছ শিকারি) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে তিনি মারা যান। তিনি সারিকাইত ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুক্তারের গো নতুন বাড়ির বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মাছ ধরতে গেলে তিনি বিষধর সাপের কামড়ে আক্রান্ত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে পরে তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘদিন ধরে পেশাগতভাবে মাছ ধরার সঙ্গে যুক্ত ছিলেন বাবলু। জীবিকার তাগিদে নিয়মিত খাল-বিল ও উপকূলীয় এলাকায় তিনি মাছ শিকার করতেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top