ফটিকছড়িতে মাদক-সন্ত্রাস ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর এমপি সরোয়ার
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর ফটিকছড়িতে মাদক, সন্ত্রাস, মব ভায়োলেন্স ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি বলেন, এসব অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি প্রশাসন ও পুলিশকে অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন। একই সঙ্গে ফটিকছড়ির কোনো পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না বলেও জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা চান তিনি।
সরোয়ার আলমগীর আরও জানান, ফটিকছড়িতে নতুন করে আরও তিনটি থানা স্থাপনের পরিকল্পনা নিয়ে কাজ চলছে

