Total Views: 3
কোস্ট গার্ডের ধাওয়ায় বোট থেকে ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার
মিয়ানমার থেকে সমুদ্রপথে পাচার করে আনা আড়াই লাখ পিস ইয়াবার চালান জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় ইয়াবা বহনকারী একটি বোটসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।

রোববার রাত ৩টার দিকে চট্টগ্রাম বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের জাহাজ কুতুবদিয়া ও পতেঙ্গা আউটপোস্টের সদস্যরা সন্দেহজনক বোটটিকে থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বোটটি আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মুহাম্মদ রহিম (৬০) ও মো. রশিদ (৫৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে পাচারের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে কোস্ট গার্ড। ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। উদ্ধার করা ইয়াবা, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
