শোকাহত মেসির পাশে রোনালদো

মাঠে দুই জন প্রবল প্রতিদ্বন্দ্বী, মাঠের বাইরে তেমন একটা বন্ধুত্ব নেই; তবে লিওনেল মেসির কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বাবা হারানো আর্জেন্টিনা অধিনায়ককে জানিয়েছেন সহানুভূতি।

বাবা হোর্হে মেসিকে উদ্দেশ করে ইনস্টাগ্রামে একটি খোলা চিঠি লিখেছেন মেসি। সেখানে উঠে এসেছে বাবা-ছেলের সম্পর্কের গভীরতা, বাবার প্রতি সন্তানের ভালোবাসা, বাবাকে হারিয়ে সন্তানের দিশেহারা অবস্থা।

শোকাহত মেসির পাশে রোনালদো

জীবনের কঠিন এই সময়ে মেসিকে দৃঢ় থাকতে বলেছেন রোনালদো। “লিও, কঠিন এই সময়ে তোমাকে এবং তোমার ভালোবাসার মানুষদের আলিঙ্গন। শক্ত হও।”

গত জুন-জুলাইয়ে অনুষ্ঠিত সবশেষ বিশ্বকাপের আগে থেকেই অসুস্থ ছিলেন মেসির বাবা হোর্হে মেসি। হাসপাতালে ভর্তি ছিলেন অনেক দিন। দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর, গত শুক্রবার রাতে আর্জেন্টিনার রোসারিও শহরের একটি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৬৮ বছর বয়সী হোর্হে।

সেদিন রাতেই স্ত্রী-সন্তানদের নিয়ে ব্যক্তিগত বিমানে রোসারিওতে পৌঁছান ইন্টার মায়ামি তারকা মেসি। সেই থেকে ফুটবলের ব্যস্ততা থেকে নিজেকে দূরে রেখেছেন তিনি, আছেন পরিবারের সঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top