শেষ ৩২-এর হাইভোল্টেজ লড়াইয়ে পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া

মুখোমুখি পর্তুগাল-ক্রোয়েশিয়া, শ্বাসরুদ্ধকর লড়াইয়ের প্রত্যাশা

বিশ্বকাপের শেষ ৩২-এর অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। নকআউট পর্বকে ‘আসল বিশ্বকাপ’ উল্লেখ করে আত্মবিশ্বাসী পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেস। অন্যদিকে, দলীয় ঐক্যকেই সাফল্যের চাবিকাঠি মনে করছে ক্রোয়েশিয়া।

টরন্টোয় বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় মাঠে নামবে দুই ইউরোপীয় পরাশক্তি। গ্রুপ পর্বে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারলেও রানার্সআপ হয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে দুই দলই।

অন্যদিকে, ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ বলেন, পর্তুগালের মতো শক্তিশালী দলকে হারাতে হলে সবাইকে একসঙ্গে লড়তে হবে।

এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ অবশ্য ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের দ্বৈরথ। দুই কিংবদন্তির কারও জন্যই এটি হতে পারে বিশ্বকাপের শেষ ম্যাচ। রোনালদো ইতোমধ্যে তিন ম্যাচে দুই গোল করেছেন, আর মদ্রিচ গোল না পেলেও ক্রোয়েশিয়ার মাঝমাঠের মূল ভরসা।

পরিসংখ্যানও কিছুটা এগিয়ে রাখছে পর্তুগালকে। দুই দল এর আগে ১০ বার মুখোমুখি হয়েছে। সেখানে পর্তুগালের জয় ৭টি, ক্রোয়েশিয়ার মাত্র একটি। তবে বিশ্বকাপের মূল পর্বে এটিই তাদের প্রথম সাক্ষাৎ।

ম্যাচটি পর্তুগালের জন্য আবেগেরও। ঠিক এক বছর আগে সড়ক দুর্ঘটনায় নিহত হন পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা। তার প্রথম মৃত্যুবার্ষিকীতে সতীর্থরা জয় দিয়ে প্রিয় বন্ধুকে স্মরণীয় করে রাখতে চাইবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top