শিক্ষার্থী বিক্ষোভের ভিডিও দেখতে অস্বীকৃতি, সমালোচনায় ভারতের প্রধান বিচারপতি

ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দিল্লি পুলিশের হামলার অভিযোগে করা একটি আবেদনের জরুরি শুনানি নিতে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত।

ভারতের সুপ্রিম কোর্ট

বুধবার আদালতে শিক্ষার্থীদের পক্ষে আইনজীবী পুলিশি নির্যাতনের ভিডিও দেখানোর আবেদন করলে প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের সময় নষ্ট করবেন না। ভিডিও দেখার সময় আমাদের নেই।’ এর আগের দিন দিল্লি হাইকোর্টও একই ধরনের আবেদন জরুরি ভিত্তিতে শুনতে অস্বীকৃতি জানিয়েছিল।

প্রশ্নপত্র ফাঁস ও ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) সংস্কারের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামে একটি তরুণ সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ চলছে। এ আন্দোলনে কংগ্রেসসহ বিভিন্ন বিরোধী দল সমর্থন জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় দেখা গেছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দিল্লি পুলিশ কাঁদানে গ্যাস, লাঠিচার্জ ও প্লাস্টিক ব্যাটন ব্যবহার করেছে। গত এক দশকের মধ্যে রাজধানীতে এটিকে অন্যতম বড় ছাত্র আন্দোলন হিসেবে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top