শাপলা চত্বর হত্যাকাণ্ড: ট্রাইব্যুনালে হাসিনাসহ ৪১ জনের বিচার শুরু

শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে ট্রাইব্যুনালের

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত কথিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২৭ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ অভিযোগ দাখিলের পর শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে অন্য মামলায় গ্রেপ্তার থাকা আসামিদের আদালতে হাজির করার নির্দেশ এবং পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মামলার আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন সরকারের মন্ত্রী, আওয়ামী লীগের একাধিক নেতা, সাবেক পুলিশ ও র‌্যাব কর্মকর্তা, সাবেক সেনাপ্রধান, গণজাগরণ মঞ্চের নেতা এবং গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরাও।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে তদন্ত সংস্থা একটি খসড়া প্রতিবেদন জমা দেয়। সেটি পর্যালোচনা করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। চিফ প্রসিকিউটর জানান, এ পর্যন্ত ঘটনার ৬১ জন নিহতের তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top