যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলায় ৩০ বছরের কারাদণ্ড পেলেন চীনা ব্যবসায়ী ওয়েনগুই

১০০ কোটি ডলারের প্রতারণা, যুক্তরাষ্ট্রে ৩০ বছরের কারাদণ্ড চীনা ধনকুবের ওয়েনগুইর

হাজারো বিনিয়োগকারীর কাছ থেকে এক বিলিয়ন ডলারের বেশি অর্থ আত্মসাতের অভিযোগে যুক্তরাষ্ট্রে ৩০ বছরের কারাদণ্ড পেয়েছেন নির্বাসিত চীনা ব্যবসায়ী গুয়ো ওয়েনগুই। প্রতারণা, অর্থপাচার ও সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগে নিউইয়র্কের একটি ফেডারেল আদালত এ রায় দেন।

২০২৪ সালের জুলাইয়ে জুরি বোর্ড গুয়ো ওয়েনগুইকে প্রতারণা, ওয়্যার ফ্রড, অর্থপাচার ও সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত করে। অভিযোগ অনুযায়ী, ২০১৮ সাল থেকে তিনি অনলাইনে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে হাজারো মানুষের কাছ থেকে ১০০ কোটি ডলারের বেশি অর্থ সংগ্রহ করেন। মার্কিন কর্তৃপক্ষের দাবি, সেই অর্থের বড় অংশ তিনি বিলাসবহুল জীবনযাপনে ব্যয় করেন।

রিয়েল এস্টেট ব্যবসায়ী গুয়ো ২০১৫ সালে চীন ছেড়ে যুক্তরাষ্ট্রে যান। ২০২৩ সালে নিউইয়র্কে এফবিআই তাকে গ্রেপ্তার করে। চীনা সরকারের সমালোচক হিসেবে পরিচিত গুয়োর সঙ্গে মার্কিন ডানপন্থী নেতা স্টিভ ব্যাননের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দুজন মিলে নিউ ফেডারেল স্টেট অব চায়না নামে একটি রাজনৈতিক সংগঠনও গড়ে তোলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top