যানজট কাটিয়ে স্বাভাবিক ছন্দে যমুনা সেতুর পশ্চিম অংশ

দীর্ঘ ভোগান্তির পর যানজটমুক্ত যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক

যমুনা সেতুর ওপর একাধিক দুর্ঘটনা, যানবাহন বিকল হওয়া এবং অতিরিক্ত যানচাপের কারণে সৃষ্টি হওয়া দীর্ঘ যানজট অবশেষে কেটে গেছে। শনিবার সকাল থেকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

দীর্ঘ ভোগান্তির পর যমুনা সেতুর পশ্চিম অংশ যানজটমুক্ত। আজ শনিবার সকাল

সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার ভোরে ঢাকামুখী লেনে পর্যায়ক্রমে কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ায় যানজটের সূত্রপাত হয়। পরে দুর্ঘটনা ও নতুন করে আরও যানবাহন বিকল হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শুক্রবার রাতে সেতুর ৭ নম্বর পিলারের কাছে দুটি বাসের সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হন। এ ঘটনায় ঢাকামুখী লেনে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

পরিস্থিতির অবনতি ঘটলে সেতুর পশ্চিম প্রান্তের সিরাজগঞ্জ অংশে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ও বিকল যানবাহনগুলো দ্রুত অপসারণের পর শনিবার সকাল সাড়ে ৮টা থেকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। সকাল ৯টার পর পুরো পশ্চিম সংযোগ মহাসড়ক যানজটমুক্ত হয়ে যায়।

সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, দুর্ঘটনা, বিকল যানবাহন এবং অতিরিক্ত চাপের কারণে সেতুর উভয় প্রান্তে যানজট তৈরি হয়েছিল। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিকল যান সরিয়ে নেওয়ার ফলে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top