চট্টগ্রাম নগরীতে মোবাইল নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ সাকিব (২৮) নামে এক যুবককে খুন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর চান্দগাঁও থানার চররাঙামাটিয়া এলাকার লায়লা টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সাকিব চান্দগাঁওয়ের চর রাঙামাটিয়া এলাকার মাওলানা ছৈয়দুল হক বাড়ির মো. নজুম উদ্দিনের ছেলে।

চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন বলেন, মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে তার পূর্ব পরিচিতের সঙ্গে বিরোধ ছিল। পূর্ব বিরোধের জেরে সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
জানা গেছে, সাকিবের সঙ্গে মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে তার পূর্ব পরিচিত অপর একটি গ্রুপের মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সাকিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তার প্রতিপক্ষ। এসময় রক্তাক্ত অবস্থায় লায়লা টাওয়ারের সামনে দেখে স্থানীয়রা তাকে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
